মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করল কলকাতা বিমানবন্দরে

Spread the love

রোজদিন ডেস্ক : প্রায় এক ঘণ্টা কুড়ি মিনিটের বেশি আকাশের বিভিন্ন দিকে মুখ্যমন্ত্রীর বিমান ঘুরে এখন তা অবতরণ করেছে। ৫টা ১৯ মিনিটে বিমানটি অবতরণ করেছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

কলকাতা বিমানবন্দর সুত্রে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ায় মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি। প্রচণ্ড ঝড় বৃষ্টির দরুণ বিমানবন্দরে কুড়ি মিনিট সাময়িক ভাবে উড়ান চলাচল স্থগিত রাখা হয়।
এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। ঘন্টাখানেক তাঁকে নিয়ে বিমান আকাশে চক্কর দেয়।  সব মহল উদ্বিগ্ন ভাবে সেদিকে তাকিয়ে ছিলেন। এই নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ-সহ সব মহলেই স্বস্তি ফিরেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*