নিজস্ব প্রতিনিধি, নদীয়া:
রামনবমী উপলক্ষে নদীয়ার কালীনারায়ণপুর হাসপাতাল মাঠে আয়োজন করা হল পূজা কর্মসূচি। শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়।
নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি ধীমান ভট্টাচার্যের উদ্যোগে এবং কালীনারায়ণপুর-পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান দীপক ঘোষের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই পূজা। স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় ধর্মীয় অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শ্যাম সুন্দর ঘোষ, জেলার নেতা সুদীপ ভৌমিক, অঞ্চল সভাপতি কাজল চক্রবর্তী, ব্লক নেতা ধীরাজ ভট্টাচার্য সহ পঞ্চায়েতের বহু সদস্য-সদস্যা এবং তৃণমূল কর্মীবৃন্দ।
পুজোকে কেন্দ্র করে এলাকায় ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Be the first to comment