রোজদিন ডেস্ক :
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আজ বিকেলে সোদপুরে আর জি করের নির্যাতিতার বাড়ি যান। বিধানসভা নির্বাচনে অভয়ার মা রত্না দেবনাথ বিজেপি র প্রার্থী হয়েছেন। তাঁদের বাড়ি গিয়ে দেখা করেন তিনি। পরে অভয়ার মা বাবা-কে সঙ্গে নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রাজ্যে টিএমসি-র আমলে অভয়া, তমান্না, কামদুনি, বগটুই ইত্যাদি একের পর এক ভয়ংকর নারী নিগ্রহের কথা তুলে ধরেন তিনি। রাজ্য থেকে টিএমসি-কে উৎখাতের আহবান জানান।
অভয়া কে কিভাবে জোর করে দাহ করা হোল, প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল তার বর্ণনা দেন। এই চক্রান্তের মূল পান্ডা বিনীত গোয়েলের হয়ে শীর্ষ আদালতে কেন সরকার দাঁড়িয়ে ছিল প্রশ্ন তোলেন। প্রাক্তন ডি জি রাজীবকুমারকে রাজ্যসভায় পাঠিয়ে পুরস্কার দেওয়া হোল বলেন।
অভয়ার মর্মন্তুদ, ভয়ংকর মৃত্যুর কথা স্মরণ করে তাঁর মা-কে জয়ী করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আহবান জানান। বিজেপিই একমাত্র বিকল্প যারা সুশাসন দিতে পারে।
প্রবল দুর্যোগের জন্য আজ মুখ্যমন্ত্রীর বিমান অনেকক্ষণ অবতরণ করতে পারেনি প্রশ্নে বিরোধী নেতা কটাক্ষ করে বলেন, উনি মাটিতে আর কতক্ষণ থাকেন!
অভয়ার শোকাতুর বাবা-মার কাছে আগেও গেছেন বিরোধী নেতা। এতদিন তাঁদের নাম, পরিচয় ইত্যাদি প্রকাশ্যে আসেনি। আজ তাঁরা জানিয়ে দেন, আইনত তাঁরা সামনে আসতে পারবেন।
তাঁর অকালমৃত মেধাবী কন্যার নামও এবার আস্তে আস্তে প্রকাশ পাবে বলে আশা।

Be the first to comment