আবুধাবিতে ইরানের মিসাইল আক্রমণে এক ভারতীয়-সহ দুজন নিহত, আহত তিন

Spread the love

রোজদিন ডেস্ক : আবুধাবিতে আজ ইরানের মিসাইল আক্রমণে এক ভারতীয় সহ দুজন প্রাণ হারিয়েছেন। নিহত অপর ব্যক্তি পাকিস্তানি নাগরিক। ইউএই-র রাজধানী আবুধাবিতে এই মিসাইল আক্রমণে তিন জন আহত হয়েছেন বলে ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। আহতরা ইউএই ও জর্ডনের বাসিন্দা।
সূত্রের খবর, স্বেইহান এলাকায় ইরানের ছোঁড়া মিসাইলটি দেশের আকাশ প্রতিরক্ষা পদ্ধতিতে বাধা পেলেও এর ধ্বংসাবশেষ নীচে পড়লে মর্মান্তিকভাবে দুজন নিহত ও তিন জন আহত হন। বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এই নিয়ে ইউএই-তে ইরানের আক্রমণে তিনজন সেনা সহ এগার জন প্রাণ হারালেন।
এই ঘটনায় ইউএই, কাতার, কুয়েত, বাহরিন, সৌদি আরব ও জর্ডন যৌথভাবে তীব্র নিন্দা করে অবিলম্বে আক্রমণ বন্ধ করতে বলেছে। এই ধরনের আক্রমণ ওই অঞ্চলের স্থিতি ব্যাহত করছে। ইরানের স্লিপার সেল এই অস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*