- প্রায় এক ঘণ্টা কুড়ি মিনিটের রুদ্ধশ্বাস আকাশ সফরের পর বিকেল ৫টা ১৯ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
- পাণ্ডবেশ্বরের সভা থেকে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন,‘লড়াই কৌরবের সঙ্গে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি যা খুশি তাই করছে।
- ধূপগুড়ির ফণীর মাঠে অভিষেক বলেন, ‘এই ভোট শুধু তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, বিজেপিকে জব্দ করার ভোট।
- ভবানীপুর বিধানসভা এলাকায় রামনবমীর মিছিলে যোগ দেন আসন্ন নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই মিছিল থেকে শুভেন্দু জানান, গোটা বাংলা রামরাজ্য চাইছে।
- ভোট প্রচারে গিয়ে স্কুল পড়ুয়াদের খেলার ছলে পড়ালেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী মতিউর রহমান।
- শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে।
- বাসন্তীতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। সেই প্রচার চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।
- পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসারই।
- সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষ বিস্ফোরক অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শেই পর্যবেক্ষকদের বাংলায় পাঠিয়েছে কমিশন। বনগাঁ থেকে বালিগঞ্জ, একাধিক আসনে পর্যবেক্ষকদের নিয়ে প্রশ্ন ব্রাত্য-সায়নীর।
- হাওড়ার আলমপুরে ব্রিজের ধারে একটি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার পুলিশের পোশাক, নাইন এম এম পিস্তল, কার্তুজ।
- এক আসামিকে মেডিকেল করানোর জন্য সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ। সেই সময় আচমকাই পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত।
- বৃহস্পতিবার মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোনা এলাকায় ইমামদের বেশ কয়েকজন প্রতিনিধি জোটবদ্ধ হয়ে ডোমকলের তৃণমূলপ্রার্থী হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।
- ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার জানিয়েছেন, ভারতের জন্য খোলা থাকবে হরমুজ় প্রণালী। ভারত, রাশিয়া, চিন, ইরাকের মতো ‘বন্ধু রাষ্ট্রগুলিকে’ এই প্রণালী ব্যবহার করতে দেওয়ার বার্তা দিল তেহরান।
- ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবু ধাবিতে ২ জন নিহত হয়েছেন। একটি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার সময়ে তার ধ্বংসাবশেষ জনবহুল এলাকায় পড়ে। সেই মিসাইল ধ্বংসাবশেষের আঘাতে দু’জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন।
- লেবাননের সশস্ত্র সংগঠন হেজ়বোল্লা জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের মারজায়াউন জেলার কানতারা এলাকার কাছে ইজ়রায়েলের দু’টি যুদ্ধ ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

Be the first to comment