ভবানীপুর : তৃণমূল অভিযোগ করতেই রিটার্নিং অফিসারকে সরানোর প্রক্রিয়া শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক আমলাকে রিটার্নিং অফিসার নিয়োগ করে কমিশন। এই নিয়োগ নিয়ে অভিযোগ জানায় তৃণমূল। সেই অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। অভিযোগের পরই বিষয়টি খতিয়ে দেখে মুখ্য সচিবের কাছে তিনজন উপযুক্ত আধিকারিকের নাম চেয়ে পাঠানো হয়েছে। কমিশনের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১৫৯ নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে আপত্তির প্রেক্ষিতে বিকল্প হিসেবে তিনজন আধিকারিকের প্যানেল পাঠাতে হবে। সেই তালিকা বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে কমিশনের কাছে জমা দিতে বলা হয়। যা ইতিমধ্যেই নবান্নের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কমিশনের দাবি, নতুন করে রিটার্নিং অফিসার নিয়োগের এই উদ্যোগ নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ করে কমিশন স্পষ্ট বার্তা দিতে চাইছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*