- পেট্রোল ও ডিজেলের ওপর থেকে ১০ টাকা করে আবগারি শুল্ক কমালো কেন্দ্রীয় সরকার। তবে এর ফলে সরাসরি দাম কমার সম্ভাবনা কম, বলছে সরবরাহকারীরা।
- আরও ২৩টি কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল করল নির্বাচন কমিশন।
- তৃণমূলের অভিযোগের ভিত্তিতে বদল করা হচ্ছে ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার। বিকল্প নাম চাইল কমিশন।
- আজ বিনপুর, কোলাঘাট ও কুলপিতে অভিষেকের প্রচার, করবেন জনসভা।
- যুদ্ধ পরিস্থিতির মোকাবিলা, আজ নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।
- নির্বাচনী বিধি চালু থাকায় প্রধানমন্ত্রীর বৈঠকে থাকছেন না ভোটমুখী ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
- মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, এক আইপিএসকে সাসপেন্ড করল ছত্তিশগড় সরকার
- জ্বালানি তেল, এলপিজি সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ কংগ্রেস নেতা জয়রাম রমেশের।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত ১৫ বছরের ‘অপশাসন’ নিয়ে চার্জশিট প্রকাশ করতে চলেছে বিজেপি।
- ভোটের আগে কড়া নজরদারি কমিশনের। উদ্ধার হল ৪০০ কোটি টাকা মূল্যের নগদ ও সামগ্রী।
- আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, উতকণ্ঠায় কয়েক লক্ষ ভোটদাতা।
- শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো লাদাখ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৯। লেহ লাদাখে কম্পন অনুভূত হলেও কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Be the first to comment