এবার টিএমসি-র বিরুদ্ধে চার্জশিট বিজেপির!

Spread the love

রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গত পনের বছরের শাসন নিয়ে জনসমক্ষে চার্জশিট প্রকাশ করতে চলেছে বিজেপি। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রাজ্যে আসার কথা। তাঁর কর্মসূচি ঠিক থাকলে সম্ভবত তিনিই এই চার্জশিট প্রকাশ করবেন বলে গেরুয়া শিবির সূত্রে জানা যায়। এই সূত্রে প্রকাশ, মূলত রাজনৈতিক হিংসা, নারী নিরাপত্তা, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, চা-বাগান-সহ উত্তরবঙ্গে বঞ্চনা, বেহাল স্বাস্থ্য পরিষেবা, জনবিন্যাস বদল ইত্যাদি সেখানে তুলে ধরা হবে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পাশে নিশানা করা হবে তাঁর ভাইপো তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও।
রাজ্যে টিএমসি আমলে শিক্ষা, রেশন, আবাসন, একশো দিনের কাজ ইত্যাদি ক্ষেত্রে বিপুল দুর্নীতিকে হাতিয়ার করে প্রচারে নামছে বিজেপি। আর জি করে তরুণী চিকিৎসক-এর নৃশংস ধর্ষণ, হত্যা, কামদুনি, বগটুই, হাঁসখালি, কসবা আইন কলেজ, ছোট্ট তমান্না-কে হত্যা ইত্যাদি কেও সামনে আনা হচ্ছে।
রাজ্যে শুধু ধর্মীয় বিভাজনকে গুরুত্ব না দিয়ে রাজ্য সরকারের দীর্ঘ অপশাসনের ছবি তুলে ধরতে চান তাঁরা।
এই মর্মে ছবি সহ পুস্তিকা প্রকাশ করা হবে। সেখানে মুখ্যমন্ত্রীকে বিদায়ী হিসাবে তুলে ধরছে গেরুয়া শিবির।
রাজ্যে শিল্প খরা, সংস্কৃতি ধ্বংস ইত্যাদি সব বিষয়েই সরকার, তৃণমূলকে নিশানা করে একের পর এক তোপ দাগছে বিজেপি। এবার অভিযোগ নামা হিসাবে তা প্রচারে গুরুত্ব দেওয়া হবে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*