বিধানসভা নির্বাচনের প্রশিক্ষণে গিয়ে আক্রান্ত শিক্ষক

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিধানসভা নির্বাচনের প্রশিক্ষণে গিয়ে আক্রান্ত হলেন শিক্ষক সৈকত চ্যাটার্জি। ঘটনাস্থল রানাঘাটের একটি স্কুল। অভিযোগ, সেখানে প্রশিক্ষণের সময় মুখ্যমন্ত্রীর ছবি-সহ বিভিন্ন প্রকল্প দেখানো হচ্ছিল। যা নির্বাচনী আচরণবিধি বিরোধী। সৈকত চ্যাটার্জির অভিযোগ, তিনি এই বিষয়ে আপত্তি করলে বেশ কয়েকজন তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে। মারের চোটে তাঁর কপাল ফেটে রক্ত ঝরে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। বিডিও অফিসের কর্মীরা এই মারধর করেন বলে আহত শিক্ষকের আভিযোগ।
যদিও বিডিও সায়ন্তন ভট্টাচার্য এই অভিযোগ অস্বীকার করে প্রহৃত শিক্ষকের ওপরই দোষ চাপান। বলেন, উনিই গোলমাল বাধান। তিনি সহ অন্যদের পরিচয়পত্র দেখতে চান। সৈকত চ্যাটার্জিকে মারার অভিযোগ অস্বীকার করে বলেন, কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে ওঁর মাথা ফেটেছে।
অন্যদিকে ক্ষুব্ধ শিক্ষক হুঁশিয়ারি দেন, তিনি নির্বাচন কমিশনে এর বিরুদ্ধে নালিশ করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*