শিলিগুড়ি-সহ সমতলের চার বিজেপি প্রার্থীকে সমর্থন মোর্চার

Spread the love

রোজদিন ডেস্ক : পাহাড়ে আগেই বিজেপির সঙ্গে জোট বেঁধে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিমল গুরুং নেতৃত্বাধীন মোর্চা। বাকি দুই আসনেও বিজেপি প্রার্থীদের সমর্থন জানাচ্ছে তারা। এবার উত্তরবঙ্গের শিলিগুড়ি-সহ সমতলের চার বিজেপি প্রার্থীকেও সমর্থন করার কথা জানালেন তাঁরা। আজ শালুগাড়ায় মোর্চা নেতা রোশন গিরির সঙ্গে দলের মহকুমা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
সূত্রের খবর, শিলিগুড়ি, ডাবগ্রাম -ফুলবাড়ি, মাটিগাড়া-নক্সালবাড়ি ও ফাঁসিদেওয়ার বিজেপি প্রার্থীদের সমর্থন করবে মোর্চা। এই দিনের বৈঠকে মাটিগাড়া-নক্সালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মণ-সহ অন্যরা উপস্থিত ছিলেন। মোর্চা নেতা রোশন গিরি জানান, তাঁরা পদ, ক্ষমতার জন্য রাজনীতি করেন না। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানই তাঁদের লক্ষ্য। এর জন্য তাঁরা বিজেপিকে সমর্থন করছেন বলে জানান।
উল্লেখ্য, দার্জিলিং কেন্দ্রে মোর্চা যুব নেতা নোমান রাই প্রার্থী হয়েছেন। তিনি বিজেপির প্রতীকেই লড়বেন ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*