বাসন্তীতে অশান্তির জের, আইসি-কে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন, নির্দেশ বিভাগীয় তদন্তের

Spread the love

রোজদিন ডেস্ক : বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের ভোট প্রচারে ব্যাপক অশান্তির জেরে কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। গতকাল ওখানে বিজেপি প্রার্থী প্রচার নিয়ে তুলকালাম বাধে। গোলমালের জেরে স্থানীয় থানার এসআই, কনস্টেবলকে বেধড়ক মারধর করা হয়। যা নিয়ে প্রশাসনিক, রাজনৈতিক মহলে তোলপাড় ওঠে। পুলিশ কর্মীকে মারধরের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। গতকালই নির্বাচন কমিশন এই বিষয়ে রিপোর্ট তলব করেছিল। আজ বাসন্তীর আইসি অভিজিৎ পাল-কে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় প্রবীর ঘোষকে দায়িত্ব দিয়েছে কমিশন।
সূত্রের খবর, কমিশন এই ঘটনা খুবই গুরুত্ব দিয়ে দেখছে। এই ধরনের ঘটনা যাতে আর না হয় এই মর্মে সব এসপি, পুলিশ কমিশনারকে সতর্ক করা হয়েছে। গোলমালের আঁচ পেলেই কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে বলা হয়েছে।
বিজেপির অভিযোগ, তাঁদের প্রার্থী এলাকায় প্রচারে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা আক্রমণ করে। পুলিশকেও আক্রমণ করা হয়।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। আজও পরিস্থিতি থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*