- রাজ্য জুড়ে চলছে নির্বাচনী প্রচার। হেভিওয়েটদের প্রচারে তুঙ্গে ভোটের উত্তাপ।
- ভোটের প্রচারে আজ মানবাজার ও রাইপুরে জোড়া সভা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- আজ সন্দেশখালি ও নওদাও জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- জলপাইগুড়ি থেকে সরল মোদির সভা, বিকল্প জায়গা কোচবিহার, জানালো বিজেপি।
- বাংলায় এসে শাহের চার্জশিটের কড়া জবাব তৃণমূলের।
- জোটেনি টিকিট, অভিমানে দল ছাড়লেন বাদুড়িয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক কাজী আবদুর রহিম।
- টিকিট না পেয়ে অভিমান, দল ছাড়ার ইঙ্গিত নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের।
- এসআইআরে অনেক বৈধ ভোটারের নাম বাদ, আতঙ্কে ভুগে মৃত্যু বিএলও-র। নাম মনিরুল ইসলাম। বাড়ি দেগঙ্গায়।
- রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ভুল স্বীকার, স্বপ্না বর্মনকে বরখাস্ত করল রেল। ভোটে লড়ার আইনি বাধা কাটল তৃণমূল প্রার্থীর।
- শনিবারের পর রবিবারও দক্ষিণবঙ্গে ফের ঝড়, বৃষ্টির পূর্বাভাস।
- বুথে বাইরে ভোটারদের বাধদান বা ভীতি প্রদর্শনকেও বুথ ক্যাপচারিং বলে গণ্য করা হবে, কড়া হুঁশিয়ারি কমিশনের।
- দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই অ্যাডজুডিকেশনের গেঁরো কাটল, দুই তৃণমূল প্রার্থী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় ও স্বাতী খন্দকারের।

Be the first to comment