হুতিদের যোগদানে ইরান যুদ্ধে নতুন মাত্রা, আরও কঠোর পেন্টাগন

Spread the love

রোজদিন ডেস্ক : 
ইরানের সমর্থনে এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যোগ দেওয়ায় পশ্চিম এশিয়ার যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। হুতিরা ইজরায়েলের ওপর দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি।
এই সব প্রেক্ষিতে আমেরিকার পেন্টাগন আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে। তারা ইরানে স্থল অভিযানের পরিকল্পনা নিচ্ছে বলে জানা গেছে। যদিও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
ইরানে আমেরিকা স্থল সেনা পাঠালে তাঁদের কফিনে করে ফিরতে হবে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে ইরান।
অন্যদিকে ইরান যুদ্ধ সহ নানা বিষয়ে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমজনতার ক্ষোভ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
এতদিন হুতিরা ইরান যুদ্ধে সক্রিয় ভূমিকা নেয়নি। শনিবার তাদের এক মুখপাত্র দাবি করেন, ইজরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে। এই দাবির প্রেক্ষিতে উপসাগরীয় এলাকায় উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভারত সহ একাধিক দেশ এই যুদ্ধ বন্ধে কুটনৈতিক স্তরে আলোচনার কথা বলেছে।
সূত্রের খবর, আগামীকাল ইসলামাবাদে তুরস্ক, মিশর, সৌদি আরবের বিদেশমন্ত্রীদের যোগ দেওয়ার কথা আছে।
ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান পাকিস্তানের এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
রাষ্ট্র সঙঘও এই যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ-সহ একাধিক দেশ এই যুদ্ধ পরিস্থিতিতে সমস্যায় পড়েছে। আগামীকালের বৈঠক ফলপ্রসূ হবে কিনা বিভিন্ন মহল এখন সেদিকে তাকিয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*