- আজ বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার, এমনটাই সূত্রের খবর।
- অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের দেহ তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পরে কলকাতায় আনা হবে।
- আজ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী।
- রবিবার শান্তনু সেনের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।
- ২০২৭ সালের জনগণনায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র। লিভ-ইন সম্পর্কে থাকা যুগলরা ‘বিবাহিত দম্পতি’ হিসেবে বিবেচিত হবেন। তবে, শর্তসাপেক্ষে। তাঁদের প্রমাণ দিতে হবে তাঁদের সম্পর্ক স্থায়ী।
- সোমবার, ৩০ মার্চ থেকে শুক্রবার, ৪ এপ্রিল পর্যন্ত ৬ দিন মুম্বই ও সেখানকার শহরতলি এলাকায় ‘টিফিন ডেলিভারি’ বন্ধ রাখবেন ডাব্বাওয়ালারা।
- মহারাষ্ট্রের ভান্ডারা থেকে কংগ্রেস সাংসদ প্রশান্ত পাডোলে দিল্লির ফ্লাইট ধরতে নাগপুর বিমানবন্দরে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন কংগ্রেস সাংসদ । তাঁর গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
- দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, হাইকোর্ট-সহ বিভিন্ন সরকারি দপ্তরে অন্তত ১,০০০-এরও বেশি ভুয়ো হুমকির বার্তা পাঠানোর অভিযোগে ৪৭ বছর বয়সি শ্রীনিবাস লুইস নামের এক ব্যক্তিকে কর্ণাটকের মাইসুরুতে তাঁর ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
- আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া দাবি, চাপের মুখে ওয়াশিংটনের ১৫ দফা শান্তি-প্রস্তাব গ্রহণ করেছে তেহরান। ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ়ে আমেরিকার ২০টি তেলের ট্যাঙ্কারকেও যাওয়ার অনুমতি দিয়েছে।
- আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনও চুক্তিতে সম্মতির কথা স্বীকার করেনি। বরং তারা এই প্রস্তাবকে ‘একপেশে’ ও ‘অন্যায্য’ বলে সমালোচনা করেছে, যদিও কূটনৈতিক আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি তেহরান।

Be the first to comment