রোজদিন ডেস্ক :
ভোটার তালিকায় নাম না থাকার আতঙ্কে বর্ধমানের কাঁকসায় এক যুবকের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠলো।
সূত্রের খবর, কাঁকসার মলানদিঘির ক্ষ্যাপা হাজরার (৩৫) ২০০২ এর ভোটার তালিকায় নাম ছিল না। বিচারাধীন হিসাবে তাঁকে শুনানিতে ডাকা হয়। অতিরিক্ত তালিকাতেও নাম না থাকায় উদ্বিগ্ন, দুশ্চিন্তায় পড়েন তিনি। দিনমজুর এই যুবক কদিন ধরে ভাল করে খাওয়া দাওয়াও করছিলেন না। শনিবার তিনি বাড়ি না আসায় পরিবার খোঁজাখুঁজি করে মাঠের পাশ থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি বিষ পান করেছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিশ্বাস ফেলেন। শোকার্ত পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নাম না থাকায় ভয়ে, দুশ্চিন্তায় তিনি চরম পথ নিলেন।
নিম্নবিত্ত পরিবারের যুবকের মর্মান্তিক মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপান উতর ও শুরু হয়েছে। রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা দুর্গা পুর পূর্ব কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদার নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করে বলেন, বৈধ নথি থাকা সত্বে ও মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
বিজেপির জেলা নেতা সুমন্ত মন্ডল পালটা বলেন, তৃণমূলই মানুষকে বিভ্রান্ত করেছে।

Be the first to comment