- আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।
- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের শীতলকুচি, রায়গঞ্জ ও ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রচারে যাবেন আজ।
- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচার করবেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে।
- লিটারে ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটো এলপিজি-র।
- বুধবার সকাল থেকে সোনা পাপ্পুর বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, সোনা পাপ্পু বাড়িতে নেই, তাঁর খোঁজ চলছে।
- হাওয়া অফিসের পূর্তবাভাস, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- এক নাবালিকা স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে চার যুবক ও এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মেটেলি থানা এলাকায় গত সোমবার বিকেলে ঘটনাটি ঘটে বলে সূত্রের খবর।
- বীরভূমের শান্তিনিকেতনে এসএফআই, এবিভিপি-র মধ্যে হাতাহাতি।
- বুধবার (১ এপ্রিল) থেকে বাণিজ্যিক গ্যাসের দাম ১৯৫.৫০ টাকা বাড়ল।
- ক্রিমিয়ার খাড়া পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু।

Be the first to comment