কয়লা দুর্নীতিতে ইডি-র তলব কলকাতা পুলিশের ‘প্রভাবশালী’ (!) আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাসকে

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচনের আগে এবার কয়লা দুর্নীতি তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাস-কে তলব করলো কেন্দ্রীয় সংস্থা ইডি। নির্ভর যোগ্য সূত্রে প্রকাশ, আগামী ৬ এপ্রিল সকাল এগারটায় তাঁকে নতুন দিল্লির ইডি অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।
কলকাতা পুলিশে শান্তনু সিনহা বিশ্বাস খোদ মুখ্যমন্ত্রীর স্নেহভাজন হিসাবে পরিচিত। দীর্ঘ দিন কালিঘাট থানার ওসি-র দায়িত্বে ছিলেন তিনি। এখন স্পেশাল ব্রাঞ্চের ডিসি এই আধিকারিক-কে ইডি তলব করায় পুলিশ মহলে চর্চা শুরু হয়েছে।
গত বিধান সভা নির্বাচনে তাঁকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার তাঁকে ইডি নতুন দিল্লির অফিসে তলব করা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে।
পুলিশ মহলে প্রভাবশালী হিসাবে তিনি পরিচিত।
এবার নির্বাচনের আগে ইডি-র সক্রিয়তা নিয়ে বিভিন্ন মহলে বিস্ময় দেখা দিয়েছে। গতকাল তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী কেন্দ্রে প্রার্থী দেবাশিস কুমারকে সিজিও কমপ্লেক্সে তলব করে দীর্ঘক্ষণ জিজ্ঞসাবাদ করে ইডি। এবার তলব শান্তনু সিনহা বিশাসকে। কয়লা দুর্নীতি, পিএমএলএ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*