সিলিন্ডার পিছু ২১৮ টাকা দাম বাড়ল বাণিজ্যিক এলপিজির

Spread the love

রোজদিন ডেস্ক : ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের পর এবার কলকাতায় বাণিজ্যিক এলপজি সিলিন্ডারের দামও বাড়ল। এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ২১৮ টাকা করে বাড়ল দাম। এর ফলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ১৯ কেজির দাম হল ২,২০৮ টাকা। গত মাসের শুরুতে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছিল। এ বার মাসের শেষ দিন ফের দাম বাড়ানো হল। তবে এবার অনেকটাই বাড়ল। ১ মার্চ কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছিল সিলিন্ডার প্রতি ৩১ টাকা। তখন অবশ্য রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে তার কয়েক দিন পরেই ঘরোয়া এলপিজির দাম সিলিন্ডার পিছু ৬০ টাকা করে বাড়ানো হয়। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম এখন ৯৩৯ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*