সকাল সকাল ইডি হানা বালিগঞ্জে

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট পূর্ববর্তী শহরে আজ সকাল সকাল দক্ষিণ কলকাতার অশ্বিনী দত্ত রোড সংলগ্ন বালিগঞ্জের একটি অফিসে ইডি অভিযান চালায়। বালিগঞ্জের সান এন্টারপ্রাইজ অফিসটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা। এরপর কেন্দ্রীয় তদন্তকারী দল এই অফিসটিতে ঢোকার চেষ্টা করে। কয়েক কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির খবর পেয়ে ইডি তল্লাশি অভিযান চালাতে চায়। সংস্থাটি নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।২৮ শে মার্চ কেন্দ্রীয় তদন্তকারী দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বালিগঞ্জ প্লেসে বহুতলে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় ।এই ঘটনার সঙ্গে আজকের তল্লাশি অভিযানের কোন সম্পর্ক আছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*