রোজদিন ডেস্ক : আসানসোলের কালিপাহাড়িতে এক মন্দিরের মূর্তি ভাঙা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। ২০০ বছরের পুরানো এই মন্দিরে গতকাল দুপুরে দুষ্কৃতিরা কিছু মূর্তি ভাঙচূর করে বলে অভিযোগ।
বিদায়ী বিজেপি বিধায়ক তথা প্রার্থী অগ্নিমিত্রা পাল সন্ধ্যায় ওখানে গিয়ে পরিস্থিতি দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েন। তিনি, আসানসোল উত্তরের প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি প্রমুখ বিজেপি সমর্থকরা এর প্রতিবাদে আসানসোল দক্ষিণ থানার সামনে তুমুল বিক্ষোভ দেখান। জিটি রোডের ওপরে ধর্ণা শুরু করেন। গভীর রাত অবধি তা চলে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এখনও পরিস্থিতি থমথমে বলে জানা যায়।

Be the first to comment