স্থগিত প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ

Spread the love

রোজদিন ডেস্ক : আচমকা স্থগিত হয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, ৬ এপ্রিল থেকে যে ইন্টারভিউ পর্ব শুরু হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত করা হচ্ছে। যদিও স্থগিতের নির্দিষ্ট কারণ জানানো হয়নি এখনও।

নির্বাচন কমিশনের বিভিন্ন বিধিনিষেধ এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে এই ধরনের নিয়োগ প্রক্রিয়া চালানো কঠিন হয়ে পড়েছে। সেই কারণেই আপাতত ইন্টারভিউ স্থগিত রাখা হল বলেই মনে করা হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই ফের চূড়ান্ত হতাশ চাকরিপ্রার্থীরা। এখন দেখার কবে থেকে আবার শুরু হয় ইন্টারভিউ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*