প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শ্রীরামপুরে প্রার্থী, ১০ জনের তালিকা প্রকাশ কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-কে শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হল।সদ্য টিএমসি থেকে এসেছেন কাজি আবদূর রহিম (দিলু) ,বাদুড়িয়ার এই বিদায়ী বিধায়ক তাঁর নিজের কেন্দ্রেই প্রার্থী হলেন। অধীর চৌধুরীর একান্ত অনুগামী প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীকে সাগরদিঘি কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। বুধবার বেশি রাতে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের স্বাক্ষরিত দশ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। মালদার গাজলের প্রার্থী সঞ্জয় সরকারের বদলে প্রার্থী করা হয়েছে প্রেম চৌধুরীকে।এই ছাড়া বাকি যে সব আসনে প্রার্থী ঘোষণা হয়েছে, তা হল, মৃন্ময় সরকার (আলিপুরদুয়ার), গুড্ডি রিয়াজ (ইসলামপুর), মহম্মদ মহতাব (ফারাক্কা), অংশুমান রায় (অশোকনগর), প্রণব কুমার মহাপাত্র (পটাশপুর) ও মহম্মদ সাহারুদ্দিন শেখ (বেলডাঙা)।
অন্যদিকে দলের প্রার্থী নিয়ে কলকাতা সহ একাধিক জেলায় বিক্ষোভ চলছে। নেতৃত্বের আশা, ক্রমে তা প্রশমিত হয়ে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*