রোজদিন ডেস্ক :
আপ নেতৃত্ব রাজ্যসভায় দলের উপ নেতার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিল। রাজ্যসভার সচিবালয়কে এই মর্মে চিঠি দিয়ে তা জানিয়েও দেওয়া হয়েছে।
সুদর্শন, সুবক্তা রাঘব চাড্ডার ডানা কেন ছাঁটল দল, তা নিয়ে রাজধানী দিল্লির রাজনৈতিক মহল বিস্মিত। এই নিয়ে চর্চাও শুরু হয়েছে। এমন কি তরুণ এই আপ নেতার রাজনৈতিক ভবিষ্যত নিয়েও জল্পনা এখন তুঙ্গে। রাজ্যসভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার জন্য নাম কিনেছিলেন রাঘব চাড্ডা। দল তাঁর প্রতি এতটাই বিরূপ যে রাজ্যসভায় তাঁর জন্য আলাদা সময় বরাদ্দ না করার জন্যও বলা হয়েছে।
তাঁর জায়গায় পঞ্জাবের রাজ্যসভা সাংসদ অশোক মিত্তালকে দায়িত্ব দিয়েছে আপ।
আজ সংসদের উভয় কক্ষের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায়।
তবে বেশ কিছুদিন পর গুরুত্বপূর্ণ বিল পেশের জন্য সংক্ষিপ্ত অধিবেশন বসতে পারে। সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশের জন্য বিশেষ অধিবেশন হতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment