রোজদিন ডেস্ক :
রাজস্থানের জয়পুরে এই রাজ্যের পরিযায়ী শ্রমিককে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই অভিযোগে উত্তাল মালদার হরিশ্চন্দ্র পুর। শোকার্ত পরিবারের অভিযোগ, তাঁকে কুপিয়ে, এসিড দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। শেখ সাহান (৩৫) গত পাঁচ বছর ধরে ওখানে থাকেন। প্লাস্টিক কুড়োনোর কাজ করতেন। ভোটের জন্য বাড়ি আসার কথা ছিল তাঁর। বুধবার সন্ধ্যায় ট্রেনের টিকিট কাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পরে বাড়ি থেকে এক কিমি দূরে এক মন্দিরের কাছে তাঁর বস্তাবন্দি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। এই খবর মেলায় হরিশ্চন্দ্র পুরে দরিদ্র পরিবারটি হাহাকারে ভেঙে পড়েছেন। কিভাবে তাঁর দেহ আনা হবে চিন্তায় পড়েছেন। সিপিএমের প্রার্থী শেখ খলিল খবর পেয়ে দরিদ্র পরিবারটির কাছে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন।
টিএমসি একে বাংলা বিরোধী হত্যা বলে প্রতিবাদের সোচ্চার হয়েছে। কেন তাঁকে এমন নৃশংসভাবে হত্যা করা হোল, পুলিশ তার খোঁজ করছে।

Be the first to comment