রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নির্বাচনী প্রচারে কেরালাম যাচ্ছেন। তিরুভাল্লায় জন সমাবেশ ও তিরুবন্তপুরমে একটি রোড শো-এ তিনি অংশ নেবেন।
দুপুর আড়াইটে নাগাদ তিরুবন্তপুরম বিমানবন্দরে প্রধানমন্ত্রীর অবতরণের কথা আছে। সেখান থেকে হেলিকপ্টারে তিনি কোট্টায়ামে যাবেন। এরপর সড়ক পথে তিরুভাল্লা স্টেডিয়ামে জনসভা করবেন।
তিরুবন্তপুরমে রোড শো করার কথা আছে প্রধানমন্ত্রীর। সেখানে বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর ও ভি মুরলিধরনের থাকার কথা।
দিল্লি ফেরার আগে আজ সন্ধ্যায় তিনি কেরালাম এনডিএ প্রার্থীদের সঙ্গে আলাপচারিতা করবেন বলে জানা যায়।

Be the first to comment