ভোটের দিন সবেতন ছুটি, ঘোষণা কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটগ্রহণের দিন সবেতন ছুটি বাধ্যতামূলক করা হল। শনিবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যে কোনও কোম্পানি, শিল্পসংস্থা বা প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটের দিন সবেতন ছুটি দিতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট নিয়োগকর্তার বিরুদ্ধে জরিমানার বিধানও রয়েছে। শুধু স্থায়ী কর্মী নয়, দৈনিক মজুরির শ্রমিক এবং চুক্তিভিত্তিক কর্মীরাও এই সুবিধার আওতায় থাকবেন। তাঁদের ক্ষেত্রেও মজুরি কাটা যাবে না বলে স্পষ্ট করেছে কমিশন। এছাড়াও, এমন অনেক কর্মী রয়েছেন যাঁরা এক কেন্দ্রে ভোটার হলেও কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন। কমিশন জানিয়েছে, তাঁদের ক্ষেত্রেও ভোটের দিন সবেতন ছুটি প্রযোজ্য হবে, যাতে তাঁরা নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। কমিশনের এই নির্দেশের লক্ষ্য, প্রত্যেক ভোটার যেন বাধাহীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং কোনও কর্মক্ষেত্রের চাপ যাতে ভোটদানে বাধা না হয়ে দাঁড়ায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*