রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ উত্তরবঙ্গের কোচবিহারে নির্বাচনী প্রচারে আসছেন। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর এই প্রথম তাঁর রাজ্য সফর ঘিরে গেরুয়া শিবিরে আনন্দ উচ্ছাসের আবহ। কোচবিহার রাসমেলা ময়দানে তিনি বিজয় সংকল্প সভা করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ওই এলাকা রীতিমত সাজিয়ে তোলা হয়েছে। আজ দুপুরে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাঁর কোচবিহার যাওয়ার কথা।
আজ ইস্টার উপলক্ষে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই পবিত্র দিনে সবার মঙ্গল কামনা করেছেন।
অন্যদিকে কোচবিহারে তাঁর জন্য মন্দির করেছেন এক ব্যক্তি। সেখানে মোদিজিকে দেবজ্ঞানে তিনি পুজো করেন বলে জানা যায়।

Be the first to comment