মুখ্যমন্ত্রীর কপ্টারের কাছে ড্রোন! নেপথ্যে টিএমসি নেতা!!

Spread the love

রোজদিন ডেস্ক : গতকাল মালদায় তাঁর হেলিকপ্টারের কাছে ড্রোন উড়তে দেখে ক্ষিপ্ত হয়েছিলেন তিনি, এতে তাঁর হেলিকপ্টার ধ্বংস হয়ে যেতে পারে বলেও জানিয়েছিলেন।মুখ্যমন্ত্রী এই আশঙ্কা, উদ্বেগের পর সক্রিয় হয় পুলিশ। দ্রুত তিন জনকে গ্রেফতারও করা হয়। ধৃতদের দাবি, মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমানের কথায় তাঁরা ড্রোন দিয়ে ছবি তুলছিলেন। বিহারের কাটিহার থেকে আসা এই তিনজন পেশাদার ড্রোন দিয়ে ভিডিও করেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ধৃত তিন তরুণ শ্রীকান্ত মন্ডল, অঙ্কিত পাসোয়ান ও নূর আখতার আজ আদালতে যাওয়ার পথে জানান, টিএমসি-র নেতা মতিবুর রহমানের কথায় তাঁরা এই কাজ করেছেন। তাঁরা শাসক দলের সমাজ মাধমের প্রচারে কাজ করেন। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের কাছে ভাল ছবি হবে দেখে তাঁরা এই কাজ করেন।
বিষয়টি সামনে আসায় অস্বস্তিতে শাসক শিবির। তাঁরা এই নিয়ে পুলিশ তদন্ত করছে বলে মন্তব্য এড়িয়ে যান।
অন্যদিকে বিজেপি এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। মালদার অন্যতম নেতা কিষাণ কেডিয়া জানান, ভোটে জিততে টিএমসি বিহার থেকে দুষ্কৃতী আমদানি করে তাঁরা আগেই বলেছেন। তাঁরা আগে তা বললেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। কাল মুখ্যমন্ত্রী সরব হতেই পুলিশ সক্রিয় হয়েছে। নির্বাচন কমিশন-এর উদ্দেশ্যে তাঁদের আবেদন, ভোটে ভিন রাজ্যের দুষ্কৃতিরা যাতে না আসে তার ব্যবস্থা করতে হবে।
এই বিষয়ে এলাকায় গুঞ্জন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*