রোজদিন ডেস্ক : শনিবারের পর আজ রবিবারও বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রচারে তুমুল বাধা দিলো তৃণমূল। আজ সকালে তিনি কর্মী সমর্থকদের নিয়ে ৮ নম্বর ওয়ার্ডে প্রচারে আসতেই টিএমসি কর্মী-সমর্থকরা তাঁকে উচ্চস্বরে গোব্যাক ধ্বনি দেন। পালটা ধ্বনি দেন কংগ্রেস সমর্থকরাও।
বরাবরের লড়াকু নেতা অধীর চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, এই সব নিয়ে তাঁর মাথা ব্যথা নেই। মানুষকে যেভাবে টিএমসি আতঙ্কিত করছে, এবার আর তা হতে দেওয়া হবে না। এবার নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট হবে। বহরমপুর শহরকে তাঁরা ভয় মুক্ত করবেনই।
বিজেপি নেতা তাপস রায় পৃথকভাবে এই ঘটনার তীব্র নিন্দা করেন। এক সময় কংগ্রেসের এই নেতা বলেন, টিএমসি ভয় পেয়ে এই সব করছে।
অধীর চৌধুরীর প্রচারে এই ভাবে বারবার বাধা দেওয়ায় তাঁর অনুগামীরাও ক্ষুব্ধ।।

Be the first to comment