পাকিস্তান বলছে টার্গেট কলকাতা, তারপরও চুপ কেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বেথুয়াডহরীর জনসভায় ফুঁসে উঠলেন তৃণমূলনেত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কলকাতাকে টার্গেট করার কথা বলেন কী করে? মোদি তো গতকাল এসেছিলেন। একবারও বললেন না তো যে আমরা পদক্ষেপ করবো? নদিয়ার নাকাশীপাড়ার বেথুয়াডহরী জেসিএম উচ্চ বিদ্যালয় খেলার মাঠের জনসভা থেকে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পাকিস্তানের মন্ত্রী বলার পরও কেন মোদি গতকাল এসে বললেন না যে পদক্ষেপ করব? কেন চুপ? পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না? পাক মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছে? তদন্ত চাই।কলকাতাকে আক্রমণের কথা বললে আমরা মানব না। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ কলকাতা পর্যন্ত হামলা চালাবেন বলে দাবি করলেও এখনও ভারত সরকারের তরফে এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রবিবার নরেন্দ্র মোদি ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এলেও এই বিষয়ে একটা শব্দও খরচ করেননি। তাঁর নীরবতাকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, কেন চুপ? পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না? ওদের মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছে? আমরা তদন্ত চাই। কলকাতাকে আক্রমণের কথা বললে আমরা তা মানব না। বাংলার রাজধানীকে নিয়ে এমন হুমকির পরেও কেন প্রধানমন্ত্রী মৌনব্রত পালন করছেন? বাংলা গোটা দেশকে পথ দেখায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন কলকাতাকে আক্রমণ করার কথা বলেন, সেই কথাটা কেন প্রধানমন্ত্রী বাংলায় এসে একবারও বললেন না? কেন তিনি জানালেন না যে এর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে? প্রধানমন্ত্রী মুখ বুজে বসে আছেন কেন? তবে কি নির্বাচনের আগে আর একটা পহেলগাঁওয়ের ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে? এটা কি কেবলই লোক দেখানো ছলনা? বাংলার মানুষকে লক্ষ্য বানালে বাংলাও দিল্লিকে টার্গেট করবে। ভারতীয় হিসেবে আমরা এই অপমান মানব না। আপনি রাজনৈতিক স্বার্থে বাংলাকে নিশানা করতে পারেন, কিন্তু ভিনদেশের প্রতিরক্ষামন্ত্রী যখন বাংলাকে টার্গেট করেন, তখন কেন আপনি নীরব?

এরপই প্রধানমন্ত্রীকে কড়া আক্রমণ করে মমতা বলেন, বাংলায় কথা বললেই ঘুষপেটিয়া আর রোহিঙ্গা! আপনিও তো এঁদের ভোট পেয়েছেন। তাহলে আপনি আগে পদত্যাগ করুন। অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে বিজেপি। কিন্তু এটা ২৫ দিনের খেলা। তারপরেই ওরা বুঝবে ঠেলার নাম বাবাজি। মোথাবাড়ির ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আমরা কোনও হামলাকে সমর্থন করি না। কিন্তু আপনারা ‘মিম’ নামক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। দোষীদের গ্রেফতার না করে নির্দোষদের ধরছেন। মানুষ সব দেখছে, ঠিক সময়ে উত্তর পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*