মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্ডিয়া জোটের সরকার হলে এই সব খোয়াজাদের বাড়িতে ঢুকে মারবো

Spread the love

সংবাদদাতা, মালদহ : দু-দিন আগে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছে কলকাতা উড়িয়ে দেবো। প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষামন্ত্রী চুপ। কাগজে নামটা লিখে রাখছি, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্ডিয়া জোটের সরকার আসবে, কথা দিচ্ছি বাড়িতে ঢুকে মারবো। পাকিস্তানে বসে কলকাতা ওড়ানোর হুমকি দেবে৷ আর প্রধানমন্ত্রী কোচবিহারে এসে সভা করে বলবে, তৃণমূলকে হঠাও। এই তো বিজেপি। এভাবেই মালদহে রোড শো-এর শেষে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মালদহের দুটি কেন্দ্র হরিশ্চন্দ্রপুর ও চাঁচোলের প্রার্থীদের সমর্থনে চুড়িপট্টি মোড় থেকে ভবানীপুর মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক। সেখানে জনতার সমর্থনে ভেসে যান তিনি। রোড শোয়ের শেষে এসে তিনি ঘোষণা করেন বহিরাগত জমিদারদের মালদহের মাটিতে কোনও ঠাঁই নেই। এরপর পাক প্রতিরক্ষামন্ত্রীর হুমকি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেন তিনি। বলেন, বিএসএফকে ব্যবহার করে সাধারণ মানুষের ওপর অত্যাচার না করে, বিএসএফ, সিআরপিএফ, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্সকে স্বাধীনতা দেওয়া হোক পাকিস্তানে গিয়ে ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডি দখল করার। সারা দেশে নরেন্দ্র মোদি নিজেদের রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে সেনাকে ব্যবহার করছে। ওদিকে ইরান লড়ছে আমেরিকার বিরুদ্ধে, ইরান লড়ছে ইজরায়েলের বিরুদ্ধে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মেরুদণ্ড বলে কিছু নেই। আপনারা আমার সঙ্গে একমত হবেন, এরা আমাদের পাকিস্তানি বলে, এরা আমাদের বাংলাদেশি বলে, আর যখন পাকিস্তানে বা বাংলাদেশে বসে ওখানকার লোকেরা দিল্লি আর কলকাতা ওড়ানোর হুমকি দেয়, আর আমাদের প্রধানমন্ত্রী বসে বসে আঙুল চোষে! এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে তাঁর ছাপ্পান্ন ইঞ্চি ছাতি! এই আপনার মেরুদণ্ড! আপনার ক্ষমতা কত, প্রমাণ করুন। ক্ষমতা থাকলে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর দখল করুন, পিওকে ভারতের অবিচ্ছদ্য অংশ। প্রধানমন্ত্রী পিওকে দখল করুন, তৃণমূল কংগ্রেস-সহ বাংলার ১০ কোটি মানুষ আপনাকে সমর্থন করবে। আপনি বাংলার মানুষকে ছোট করবেন। সেটা আমরা মানবো না। আপনি বাংলার
মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছেন, আপনি, বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। কথা দিচ্ছি, চার তারিখ সব জবাব পেয়ে যাবেন। মালদহের মানুষ এবার আপনাদের এমন জবার দেবে, আগামী একশো বছর মানুষকে লাইনে দাঁড় করানোর আগে দু’বার ভাববেন। আজ আপনাদের সামনে খুঁটিপুজো হল, মনে রাখবেন ৪ মে কিন্তু বিজয়া দশমী হবে, বলেন অভিষেক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*