তামিলনাড়ুতে হেফাজতে মৃত্যুর অভিযোগে ৯ পুলিশের মৃত্যুদণ্ড দিলো মাদুরাই আদালত

Spread the love

রোজদিন ডেস্ক : তামিলনাড়ু র তুতিকোরিনে পুলিশ হেফাজতে পিতা-পুত্রকে অত্যাচার ও নৃশংসভাবে হত্যার অভিযোগে নয় পুলিশকর্মীর মৃত্যুদণ্ডের নজিরবিহীন নির্দেশ দিয়েছে মাদুরাই আদালত। তুতিকোরিনের সাথানকুলামের এই জোড়া খুনের ঘটনা য় বিচারপতি জি মুথুকুমারন এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মন্তব্য করেন। বলেন, যাদের মানুষকে রক্ষা করার কথা, তারাই নিজেদের হেফাজতে এমন নৃশংসভাবে দুজনকে মারলো!! মৃত্যুদণ্ড ছাড়া আদালত ৯ পুলিশকর্মীকে নিহতদের পরিবারকে এক কোটি চল্লিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে।
সূত্রের খবর, ২০২০ সালে লকডাউনের সময় পিতা পি জয়রাজ ও পুত্র জে বেনিক্স কে পুলিশ আচমকাই তুলে নিয়ে যায়। তাঁদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ ছিল, লকডাউনে নির্দিষ্ট সময়ের পর ও তাঁরা মোবাইলের দোকান খুলে রেখেছিলেন। পুলিশ হেফাজতে তাঁদের প্রচন্ড অত্যাচার, নৃশংস ভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় কয়েকদিন পর তাঁরা হাসপাতালে শেষ নিশ্বাস ফেলেন।
এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। প্রবল জনমতের চাপে মাদ্রাজ উচ্চ আদালত এই মামলা নেয়। পরে সিবিআই এর তদন্ত করে।
দীর্ঘদিন আইনি লড়াই-এর পরসোমবার মাদুরাই আদালতের বিচারপতি এই ঘটনায় অভিযুক্ত নয় পুলিশ কর্মীকেই মৃত্যুদণ্ডর নির্দেশ দেন। যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে উঠেছে। দেশে হেফাজতে মৃত্যুর ঘটনায় এক লপ্তে নয় পুলিশ কর্মীকে দোষী সাব্যস্ত করা ও মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা নজিরবিহীন বলে ওয়াকিবহাল মহল মনে করেন। দন্ডাজ্ঞাপ্রাপ্ত পুলিশ কর্মীরা সর্বোচ্চ আদালতে যাবেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*