রোজদিন ডেস্ক : এসআইআরে কাজ করা বিএলওদের এখনও পুরো টাকা মেটানো হয়নি। অ্যাসিস্ট্যান্ট বিএলওদের একটি টাকাও দেওয়া হয়নি বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের অভিযোগ। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, বিএলও-দের ভোট কর্মীর কাজ থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ তাঁদের দু-দিনের প্রাপ্য প্রশিক্ষণ ও খাবার বাবদ টাকা দেওয়া হয়নি। এই ছাড়া এসআইআরের কাজ করার প্রাপ্য ও অনেকেই এখনও পাননি। এই সব বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য কিংকর অধিকারী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন।
এসআইআরের দীর্ঘ পরিশ্রমসাধ্য কাজ বিএলও -রা যেভাবে করেছেন, তাঁদের বকেয়া মিটিয়ে দিতে সিইও-কে আর্জি জানান তিনি।

Be the first to comment