রোজদিন ডেস্ক : জাতীয় পতাকার তিন রঙে র সমাহারে আজ বর্ণময় হয়ে ওঠে হাজরা মোড়। প্রদেশ কংগ্রেসের দক্ষিণ কলকাতার পাঁচ প্রার্থীর এই বর্ণময় শোভাযাত্রায় সামিল হন বহু সাধারণ মানুষজনও। দীর্ঘ দু-দশক পর এবার এককভাবে বিধানসভা নির্বাচনে লড়ছে কংগ্রেস। যা নিয়ে উচ্ছসিত কর্মীরা। আজ দক্ষিণ কলকাতার পাঁচ প্রার্থী আশুতোষ চ্যাটার্জি, রোহন মিত্র, জিসান আহমেদ, আকিব গুলজার ও কাশিফ রেজা কে নিয়ে শোভাযাত্রা যত এগিয়েছে, স্বতঃস্ফূর্ত উচ্ছাসে তাঁদের অভিনন্দিত করেছেন আমজনতা। রাজ্যে জাতীয় কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বি কে হরিপ্রসাদ, উদয় ভানু চিব, ব্রিজেন্দ্র প্রতাপ সিং প্রমুখ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা, ত্রিবর্ণ বেলুনে সজ্জিত শোভাযাত্রায় সামিল হয়ে তাঁরা মনোনয়ন পত্র পেশ করেন।



Be the first to comment