এবার পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর

Spread the love

রোজদিন ডেস্ক : পাকিস্তান বাংলার দিকে চোখ তুললে কত টুকরো তে যে ভাগ হবে তা ওরা নিজেরাই জানে না বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছেন।
রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছেন রাজনাথ সিং। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কলকাতা দখলের হুঁশিয়ারি নিয়ে সংবাদ সংস্থার প্রশ্নে পালটা হুঁশিয়ারি দেন রাজনাথ সিং। মনে করিয়ে দেন কিভাবে পঞ্চান্ন বছর আগে দু-টুকরো হয়ে গেছিল ওই দেশ। এবার যদি ওরা ফের এপার বাংলার দিকে তাকায়, তবে যে কত টুকরো হয়ে যাবে তা ঈশ্বরই জানেন বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই হুঁশিয়ারি নিয়ে গতকালই পৃথকভাবে কেন্দ্রকে নিশানা করে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পাকিস্তানের মন্ত্রীর হুঁশিয়ারির পর কেন্দ্র কেন নীরব এই প্রশ্ন তোলেন তাঁরা।
আজ রাজ্যে সফররত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই ধরনের উস্কানিমূলক বক্তব্যর নিন্দা করে পাকিস্তানকে তুলোধুনো করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*