পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভায় বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, ‘ভোটার তালিকা থেকে বাদ যাওয়া মানুষদের জন্য ট্রাইবুনালে যাব। আবার বলছি, বাংলায় নাকি ডিটেশন ক্যাম্প করবে। আমি একটাও ডিটেনশন সেন্টার করতে দেব না। ওরা নমঃশূদ্র বিরোধী। ওরা মতুয়া বিরোধী। ওরা মহিলা বিরোধী।’
  2. মমতা বলেন, ‘যারা আজ ঠাকুর পরিবারে বিভেদ করে ভাবছে ভোটের রাজনীতি করবে, আমি বলছি, বেশি কথা বলবেন না। অনিল আম্বানির কেসে কার কার নাম আছে জানি। শুধু বিজেপি করো বলে তোমাদের ঘরে ইডি-সিবিআই আসে না। তৃণমূল করলে কিছু না করলেও ইডি-সিবিআই আসে। বেশি বাড়াবাড়ি করলে মুখোশ খুলে দেব।
  3. রাষ্ট্রপতির স্বাক্ষরের পরে আইনি ভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। জারি গেজ়েট নোটিফিকেশন।
  4. ভোটের আগে কলকাতায় টাকা ভর্তি গাড়ি বাজেয়াপ্ত। শোভাবাজারে ১৬ লক্ষ ৯৪ হাজার টাকা বাজেয়াপ্ত।
  5. বিজেপিতে যোগ দিলেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং অর্জুন সিংয়ের ভগ্নীপতি সুনীল সিং।
  6. সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনা উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার রাজীবপুর এলাকায়। চার দুষ্কৃতী বাইকে করে এসে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। ব্যবসায়ী প্রাণে রক্ষা পেলেও দুষ্কৃতীরা ছিনতাই করে নিয়ে যায় তাঁর গলায় থাকা প্রায় ২ লাখ টাকার সোনার চেন।
  7. আলিপুরদুয়ারের হাসিমারার কাছে ৩১/সি জাতীয় সড়কের তোর্সা সেতুর উপর। সেতুর উপর থেকে প্রায় ৪০ ফুট নীচে পড়ে যায় একটি কন্টেনার গাড়ি। ওই কন্টেনার চালকের মৃত্যু হয়েছে।
  8. প্রত্যেক থানা এলাকায় ১০ জন করে প্রভাবশালী দুষ্কৃতীকে চিহ্নিত করার নির্দেশ।  প্রভাবশালী দুষ্কৃতীরা যেন ভোটে কোনও প্রভাব খাটাতে না পারে। পুলিশ প্রশাসনকে নির্দেশ নির্বাচন কমিশনের
  9. চন্দননগর মহকুমা শাসক দপ্তরের সামনে মুখোমুখি তৃণমূল-বিজেপি। ছড়ায় ব্যাপক উত্তেজনা।
  10. সল্টলেক সেক্টর ফাইভে ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃত্যু মহিলা আইটি কর্মীর।
  11. আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আপাতত অন্তত চার দিন বৃষ্টি চলবে চলবে রাজ্যে।
  12. মণিপুরে বিষ্ণুপুর জেলায় বোমার হামলায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।
  13. ফের আরজি হাসপাতালের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল।
  14. তুরস্কের ইস্তানবুলে ইজ়রায়েল কনস্যুলেটের বাইরে গুলির লড়াই। মৃত দুই। গুরুতর জখম দুই পুলিশ কর্মী।
  15. বাংলাদেশের জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার ও আওয়ামি লিগের নেত্রী শিরিন শরমিন চৌধুরীকে সোমবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*