রোজদিন ডেস্ক : ইরানের এক রেল সেতুতে ইজরায়েলের হামলায় ২ জন নিহত হয়েছেন। আহত ৩ জন। আজ ইরানের কাশানের ইয়াহ্যা আবাদ রেল সেতুতে এই হামলায় নিহত দুজনকে শহিদ বলে কুর্ণিশ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ইজরায়েলের যৌথ আক্রমণে বিধ্বস্ত ইরান এখন ও মাথা নত না করে পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা গুলি তাদের মূল আক্রমণের লক্ষ্য।
অন্যদিকে ইজরায়েল সামরিক বাহিনী ইরানের সাধারণ মানুষকে জাতীয় রেল পরিবহণ ব্যবহার এড়িয়ে যেতে সতর্ক করেছে। এতে তাঁদের জীবন বিপন্ন হতে পারে বলে সতর্ক বার্তা দেয় তারা। এর ফলে আজ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশাদ সহ বহু অঞ্চলে রেল চলাচল বন্ধ রাখা হয় বলে জানা যায়।
ইরানকে যে তারা কোনভাবে রেয়াত করবেন না, গতকাল হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্র পতি। যা নিয়ে সারা বিশ্বেই ব্যাপক উদ্বেগ, উত্তেজনা ছড়িয়েছে।
অন্যদিকে ইরানের আইআরজিসি গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মাজিদ খাদেমি গতকাল নিহত হয়েছেন।
আজ খার্গ দ্বীপেও আক্রমণ করে মার্কিন -ইজরায়েলের বাহিনী।

Be the first to comment