- বুধবার সকালে বাড়ি থেকে মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দিলেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আমরাই এবার সরকার গড়বো, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়।
- ভোটার তালিকা থেকে যারা বাদ পড়েছেন, তাদের জন্য ফের সুপ্রিম কোর্টে যাবো, মনোনয়ন জমা দিয়ে বললেন তৃণমূলনেত্রী।
- আজ হুগলির আরামবাগ, বলাগড় ও শ্রীরামপুরে তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ কলকাতায় তৃণমূলের কর্মীসভা। বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- গোটা বিশ্বকে স্বস্তি দিয়ে মধ্যপ্রাচ্যে আপাতত শর্তসাপেক্ষে যুদ্ধ বিরতি, ঘোষণা ট্রাম্পের।
- আপাতত ২ সপ্তাহ সংঘর্ষ বিরতি, ইসলামাবাদে আলোচনায় বসছে আমেরিকা ও ইরান।
- শর্ত মেনে হরমুজ প্রণালী মুক্ত করছে তেহরান, খুশি ভারত-সহ অনেক দেশ।
- রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে কড়া শাস্তি সরকারি ও সরকার পোষিত সংস্থার কর্মীদের, নির্দেশিকা জারি মুখ্যসচিবের।
- বুধবার সকালে বাসন্তী হাইওয়েতে পথদুর্ঘটনার বলি ৩, আহত ১০।
- কলকাতা বন্দর কেন্দ্রে বিজেপি প্রার্থী সদ্য জেলমুক্ত রাকেশ সিং।
- প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী।মহসিনা কিদোয়াই।

Be the first to comment