পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই এসআইআর ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘অনেক মানুষের নাম তোলা বাকি আছে। এত মানুষের নাম বাদ দিয়েছে! নাম বাদ রুখতে আবার আদালতে যাব। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে।’
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে পোস্টে নাম না করে বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি পোস্টে লিখেছেন,‘সস্তা রাজনীতির লোভে চালিত হয়ে মনীষীদের অপব্যবহারের অপচেষ্টা। বঙ্কিমচন্দ্রের মতো বাঙালি মনীষীদের নামও বিকৃত করা হচ্ছে।’
  3. শ্রীরামপুরের জনসভায় শট সার্কিট হয়ে বিপত্তি। মাঝপথে বক্তৃতা থামিয়ে দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিষয়টি নিয়ে মঞ্চেই ক্ষোভ প্রকাশ করেন মমতা।
  4. দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে।  তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এমনকী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ‘গেট লস্ট’ বলে বিদায় জানিয়েছেন বলেও অভিযোগ করেন ডেরেক ও’ব্রায়েন।
  5. এর পরেই কমিশনের তরফে একটি এক্স পোস্ট করা হয়। পশ্চিমবঙ্গে এ বারের নির্বাচন— ভয়মুক্ত, হিংসামুক্ত, হুমকিমুক্ত, প্রলোভনমুক্ত, তল্লাশিমুক্ত, এবং বুথ ও সোর্স জ্যামিং-মুক্ত—নিশ্চিত ভাবেই হবে।’
  6. আগামিকাল, ৯ এপ্রিল ভোট গ্রহণ হতে চলেছে অসম, কেরলম ও পুদুচেরিতে। ইতিমধ্যেই ইভিএম ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য সমস্ত কিছু নির্বাচনী আধিকারিকদের হাতে পৌঁছে গিয়েছে। তিন রাজ্য মিলিয়ে মোট ২৯৬ আসনে নির্বাচন হবে।
  7. পানিহাটিতে বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
  8. আগামিকাল বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেতে পারেন রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পাচ্ছেন তিনি।  জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত।
  9. বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। অটো ও প্রাইভেট কারের মুখোমুখি ধাক্কায় তিন জনের মৃত্যু।
  10. হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভার আগেই হলদি নদীর পাড় থেকে বিজেপি কর্মী মহাদেব বিশ্বাস-এর  দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
  11. দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিতে এলেন ভাঙড় কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা।
  12. নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। বিজেপির তরফে ঘোষিত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার পর বুধবার ফের নিজেকে বিজেপি প্রার্থী দাবি করে মনোনয়ন জমা দিলেন চঞ্চল বিশ্বাস।
  13. কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোটেরহাট গ্রামে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা। বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস ভোটপ্রচারে গেলে তৃণমূল বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। তারপরেই পাল্টা তাড়া করে বিজেপি।
  14. সিকিমের লাচেনে আটকে পড়া এক হাজার পর্যটককে উদ্ধারের কাজ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে তাঁদের উদ্ধার করতে শুরু করেছে ভারতীয় সেনা ও বর্ডার রোডস অর্গানাইজেশন।
  15. আমেরিকা ও ইরানের  দু-সপ্তাহের যুদ্ধ বিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*