রোজদিন ডেস্ক :
মালদা দক্ষিণের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু) বুধবার রাতে প্রয়াত হয়েছেন। বয়েস হয়েছিল ৮৯। প্রয়াত জনপ্রিয় কংগ্রেস নেতা আবু বরকত গনি খান চৌধুরীর ভাই আবু হাসেমের প্রয়াণের খবরে কংগ্রেস শোকস্তব্ধ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন।
অধীর চৌধুরী তাঁর শোকবার্তায় বলেন, ডালুদা তাঁর খুব প্রিয়, কাছের মানুষ ছিলেন।
শুভঙ্কর সরকার বলেন, শ্রদ্ধেয় ডালু বাবু আক্ষরিক অর্থেই তাঁর দাদা প্রয়াত এ.বি.গণি খান চৌধুরীর উত্তরাধিকার বহন করেছিলেন। তাঁর প্রয়াণ কংগ্রেস পরিবারের অপূরণীয় ক্ষতি। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন ও বর্তমান দুই সভাপতিই প্রয়াত নেতার প্রয়াণে প্রিয়জনকে হারানোর বেদনার কথা বলেন।
দলীয় সূত্রে প্রকাশ, প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যে কংগ্রেসের সব দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত থাকবে। দলের প্রার্থীরা আড়ম্বরহীন প্রচার করবেন।।প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বৃহস্পতিবার মালদা যাবেন।
প্রয়াত নেতার পুত্র ঈশা খান চৌধুরী রাজ্যে কংগ্রেসের একমাত্র সাংসদ। তাঁর ভাগ্নি মৌসম বেনজির নুর নির্বাচনে প্রার্থী হয়েছেন।
নির্বাচনের আগে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতার প্রয়াণে সকলেই শোকাহত।

Be the first to comment