রোজদিন ডেস্ক :
কর্মী সমর্থক দের বিপুল উৎসাহ উদ্দীপনার জোয়ারে ভেসে আজ শ্রীরামপুর কেন্দ্রে মনোনয়নপত্র পেশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সঙ্গে ছিলেন রাজ্যে দলের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর সহ নেতারা।

দীর্ঘ দু-দশক পর রাজ্যে বিধানসভা নির্বাচনে এককভাবে লড়তে চলা কংগ্রেস কর্মী সমর্থকরা রীতিমত উদ্দীপিত। আজ প্রদেশ সভাপতির মনোনয়নপত্র পেশের সময় তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দৃশ্যত খুশি শুভঙ্কর সরকার-সহ উপস্থিত সকলেই। বর্ণময় শোভাযাত্রা করে তাঁরা যান।

হুগলি ছাড়া হাওড়ার কংগ্রেস প্রার্থীরাও বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে শোভাযাত্রা সহকারে মনোনয়ন পত্র পেশ করেছেন। সর্বত্র তাঁদের নিয়ে উৎসবের মেজাজ দেখা গেছে।

Be the first to comment