ভোটের রাজ্যে অশান্তি বিভিন্ন এলাকায়

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক হিংসাও বাড়ছে।
আজ বহরমপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে সরগরম এলাকা। দলীয় সূত্রে প্রকাশ, একটি টক শো চলার সময় বিনা প্ররোচনায় তাঁদের কর্মীদের আক্রমণ করা হয়। অভিযোগের তির টিএমসি-র নেতা বিপ্লব কুন্ডুর দিকে।
অপর এক ঘটনায় কংগ্রেস নেতা মণিকাঞ্চন মন্ডলকে প্রকাশ্যেই টিএমসি আশ্রিত দুষ্কৃতিরা প্রচন্ড মারধর করে। তাঁর প্রাণনাশের চেষ্টা হয় বলে কংগ্রেস জেলা নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে অভিযোগ করেছে। বহরমপুর টাউন ক্লাবের সামনেই এই হামলা হয়। আহত নেতা হাসপাতালে ভর্তি আছেন।
ভাঙড়ে আজ আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে ইঁট বৃষ্টি হয়।
সুজনের অভিযোগ : বিজেপি সদ্য জামিনে মুক্ত রাকেশ সিং-কে প্রার্থী করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেন, টিএমসি-র মত বিজেপিও যে অপরাধীদের মদত দেয়, এতে পরিস্কার হয়ে গেছে। বামফ্রন্ট এই দুই দলের বিরুদ্ধেই লড়ছে।
পানিহাটিতে অভয়ার মা-কেও আজ প্রচারে বাধা দেওয়ার অভিযোগে সরগরম এলাকা।
এখানে ও অভিযোগের আঙুল টিএমসি-র দিকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*