- মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি।
- সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে এনআইএ-কে তদন্তভার সুপ্রিম কোর্টের। মোথাবাড়িকাণ্ডে সুপ্রিম কোর্টের তদারকিতে হবে এনআইএ-এর তদন্ত।
- বিক্ষোভের জেরে এবার সাতটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করে দিল কংগ্রেস।
- এবারও ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশকে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন।
- বুথের ক্যামেরায় কালো কাপড় বা বুথের ক্যামেরা বন্ধ দেখলে অবিলম্বে সেখানে পুনর্নিবাচন ঘোষণা করতে হবে।
- ১৮ এপ্রিলের মধ্যে রাজ্যে আসছে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- প্রচারে বেরিয়ে চিকিৎসা করছেন বীরভূমের নলহাটি বিধানসভার কংগ্রেস প্রার্থী আব্দুল করিম। বাড়িতে বসেই লিখে দিচ্ছেন প্রেসক্রিপশন।
- কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ- এর জালে বিহারের নালন্দার মহম্মদ ইউসুফ। ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে ৩টি দেশি পিস্তল, ২টি ৭ এমএম পিস্তল। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ৪টি ম্যাগাজিন, ১৮টি ৮ এমএম কার্তুজ, ২২টি ৭.৬ এমএম কার্তুজ।
- ভাঙড়ের শাকশহর এলাকায় আরাবুল ইসলামের গাড়ির মিছিলে ইটবৃষ্টি, আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা।
- যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালী দিয়ে এই প্রথম দু’টি জাহাজ বেরিয়ে এল। একটি গ্রিসের পণ্যবাহী জাহাজ, অন্যটি লিবারিয়ার পতাকা লাগানো জাহাজ।

Be the first to comment