- সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ, আট জেলায় ঝড়, বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
- বৃষ্টির জেরে প্রধানমন্ত্রীর যাত্রাপথে দেরি, নির্দিষ্ট সময়ের পর শুরু হল হলদিয়ায় মোদির সভা। বৃহস্পতিবার আরও দুটি সভা করবেন প্রধানমন্ত্রী।
- নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে এবার ভবানীপুরে, হলদিয়ায় বললেন মোদি।
- আজ রাতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রয়েছে তিনটি সভা ও একটি রোড শো।
- আজ চারটি জনসভা ও একটি রোড শো রয়েছে মুখ্যমন্ত্রীর। সব কর্মসূচিই উত্তর ২৪ পরগনা জেলায়।
- আজ খড়গপুরে দলীয় কর্মীদের নিয়ে দুটি পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- দেড় দশকের মুখ্যমন্ত্রী থাকার পরও নেই নিজস্ব বাড়ি, গাড়ি, কমিশনে হলফনামা মমতার।
- লেবাননে ইজারায়েলি আক্রমণে নিহত আড়াইশোরও বেশি। প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান।
- ফের বন্ধ হল হরমুজ, ফের কি জ্বালানি সঙ্কট? কপালে ভাঁজ ভারত-সহ একাধিক দেশের।
- বৃহস্পতিবার সকাল থেকে অসম, কেরালা ও পুদুচেরিতে শুরু হয়েছে ভোটগ্রহণ, এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।
- প্রয়াত হলেন মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরি। বয়স হয়েছিল ৮৯ বছর। শোক প্রকাশ কংগ্রেসের।
- আজ ৯ এপ্রিল থেকে সব ধরনের প্রি পোল সার্ভে সার্ভে ও এগজিট পোল নিষিদ্ধ করল কমিশন, ২৯ এপ্রিল পর্যন্ত থাকছে নিষেধাজ্ঞা।

Be the first to comment