ভবানীপুরেও পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তখন মঞ্চে। তাঁর উপস্থিতিতে ভবানীপুরেও পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী মূল প্রতিদ্বন্দ্বী। প্রধানমন্ত্রী বলেন, পাঁচ বছর আগে নন্দীগ্রামে পরিবর্তন হয়েছে। এবার ভবানীপুরেও পরিবর্তন হবে। উল্লেখ্য, গতবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ হলদিয়ায় এক নির্বাচনী সমাবেশে ফের রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। নির্মমতার সরকারের আমলে রাজ্যের সার্বিক অবনতি হয়েছে বলে তোপ দাগেন। বিজেপি প্রার্থী প্রদীপ কুমার বিজলি-র সমর্থনে আজ এখানে এসেছেন তিনি। তাঁর সমাবেশ উপলক্ষে সকাল থেকে ভিড় উপছে পড়ে। প্রতিকূল আবহাওয়ার জন্য প্রধানমন্ত্রীর আসতে একটু দেরি হয়। সভাস্থলে জন জোয়ার দেখে দৃশ্যত আপ্লুত মোদিজি বলেন, এই বৃষ্টিতেও ওঁরা অপেক্ষা করছেন, এটাই তিনি আশীর্বাদ মনে করছেন।

আজ ও রীতিমত আক্রমণাত্মক মেজাজে শাসক দলকে বিঁধে প্রধানমন্ত্রী বলেন, যেভাবে এখানে দুর্নীতি, লুট চলছে, তার সব হিসাব হবে। রাজ্যের মানুষের জন্য ছয়টি গ্যারান্টি দেন তিনি। দুর্নীতি, লুট, নারী শক্তির প্রতি অত্যাচার ইত্যাদি সব কিছুর বিচার হবে বলে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*