তিন রাজ্যের ভোটের হারে এগিয়ে অসম

Spread the love

রোজদিন ডেস্ক : 
কেরালাম, অসম ও পুদুচেরি বিধানসভার ভোটের হারে এখন অবধি এগিয়ে অসম। সকাল ১১টা অবধি অসমে ভোটের হার ছিল ৩৮.৯২%, কেরালামে ৩৩.২৮% ও পুদুচেরিতে ৩৭.০৬%।
অসমে আজ এক পোলিং আধিকারিকের মৃত্যু হয়। মৃত দেবেন হোড়ো (৪৫) শোণিতপুর জেলার নাদুয়ার কেন্দ্রের দ্বিতীয় পোলিং আধিকারিক ছিলেন বলে জানা যায়।
পুদুচেরির থিরুক্কানুরে এক পোলিং স্টেশনের বাইরে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায়।
কেরালামের বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সকালে নিজের ভোট দেন।
অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর স্ত্রী রিনিকি, সন্তানদের নিয়ে দুপুরের দিকে ভোট দেন।
কেরালামের কোচিতে এক আন্তর্জাতিক প্রতিনিধি দল মহিলাদের পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*