রোজদিন ডেস্ক : আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের একটি ভিডিয়োকে (যাচাই করেনি রোজদিন.ইন) কেন্দ্র করে জোর বিতর্ক শুরু। সেই ভিডিয়ো দেখিয়ে তৃণমূল কংগ্রেস এর দাবি, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে পালাবদলের ছক কষেছেন হুমায়ুন। কোটি কোটি টাকার ‘ডিল’ করা হয়েছে রাজ্য জুড়ে মুসলিম ভোটে ভাগ বসানোর জন্য, যা স্টিং অপারেশনে ভিডিয়ো থেকে স্পষ্ট বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তৃনমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ বৃহস্পতিবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক করেন।
তৃণমূলের দাবি, বিজেপি-র সঙ্গে হুমায়ুনের ১০০০ কোটি টাকার ডিল হয়েছে এবং ৩০০ কোটি টাকা অ্যান্ডভান্স করা হয়েছে। আর তাতেই সংখ্যালঘু ভোট টানার কথা বলছেন।

Be the first to comment