পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. হলদিয়া, আসানসোলের পর সিউড়িতে প্রধানমন্ত্রী মোদি। ‘এই ভিড় পরিবর্তনের ঘোষণা করছে’। ‘বীরভূমেও পরিবর্তনের ঝড় উঠেছে’। ‘সর্বত্র একটাই আওয়াজ, পাল্টানো দরকার’।
  2. ‘সবকা সাথ, সবকা বিকাশ এই মন্ত্রের সঙ্গে যারা বাংলাকে লুটেছে সবার হিসাব’, যাঁরা লুটতরাজ করেছেন বেছে বেছে হিসাব নেওয়ার বার্তা মোদীর।
  3. হলদিয়ায় তৃণমূলকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পাঁচ বছর আগে নন্দীগ্রামে পরিবর্তন এসেছিল। এ বার ভবানীপুরেও হবে। গোটা বাংলাতেও হবে। দেশ এগোচ্ছে। বাংলার সরকার নীচে নামছে।
  4. আসানসোলের সভা থেকে মোদী বলেন, বাঙালি বিরক্ত। আসানসোল ও দুর্গাপুরের গোটা এলাকা গোটা দেশের বিকাশের কেন্দ্র ছিল, সাইকেল থেকে রেল পেপার থেকে স্টিল অ্য়ালিমিনিয়াম থেকে গ্লাসের কারখানার চেন ছিল। গোটা দেশ থেকে লোক কাজে আসতেন। এখানকার যুবকদের ঘর ছেড়ে বাইরে যেতে হচ্ছে। সারা বাংলার এই হাল।
  5. সিউড়িতে  তারা মায়ের নাম নিয়ে ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তারাশঙ্করকে শ্রদ্ধা জানালেন। লাল মাটি থেকে ফের পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী।
  6. প্রধানমন্ত্রী মোদী বলেন, “তৃণমূল জমানায় বগটুইয়ে নৃশংস ঘটনা ঘটেছিল। বগটুইয়ের ঘটনা জঙ্গলরাজের প্রমাণ। তৃণমূলের আমলেই বীরভূমে বালি, পাথর, কয়লা লুঠ। মা-মাটি-মানুষদের মধ্যে মায়ের অবস্থা খারাপ।”
  7. বাংলার মাটিতে অনুপ্রবেশকারীদের কব্জা ভয়ানক ভাবে বাড়ছে। তৃণমূলের সিন্ডিকেট বেআইনি নথি দিচ্ছে অনুপ্রবেশকারীদের’, সিউড়িতে তোপ মোদীর।
  8. মিনাখাঁ থেকে বিজেপিকে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। তিনি বলেন, প্রতিটা মানুষ যারা অন্য দলকে আগে ভোট দিয়েছেন, এ বার দেবেন না। যদি ডিম, মাছ, মাংস, ছানা খেতে হয়, যার যা খুশি খাবেন, পরবেন। এই যে মাছের ভেড়ি মাছ চাষ করছেন আগামী দিনে খাবেন কী করে? সব বন্ধ। আমার মাথা খাবেন, নাকি আমি কারও মাথা খাব? এটা হতে পারে না।
  9. মিনাখাঁর সভা থেকে মমতা বলেন, ‘আমরা নতুন ধান চাষ করছি— স্বর্ণধান। ইলিশের জন্য ২০১৩ সালে ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টার করেছিলাম। এখন ডিম আমরা নিজেরা তৈরি করি, যা আগে হায়দরাবাদ থেকে আসত। চুনোপুঁটি সংরক্ষণ করি। হায়দরাবাদ থেকে যাতে মাছ কিনে না খেতে হয়। এখন অনেক ইলিশও বাংলায় জন্মায়।’
  10. হুমায়ুন কবীরের ভিডিও ‘ফাঁস’ করে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, হুমায়ুন ১০০০ কোটি টাকার ডিল করেন, যার মধ্যে ৩০০ কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হয় বলে অভিযোগ। সেই নিয়ে ইডি-র তদন্ত দাবি করল তৃণমূল।
  11.  হুমায়ুন কবীর জানিয়েছেন, এটা পুরোপুরি এআই করে, আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না তৃণমূল। তৃণমূল আমাকে ভয় পেয়েছে। আমার রাজনৈতিক দলকে ভয় পেয়েছে। যে জোট হয়েছে, সেটাকে ভয় পেয়েছে। তাই আমার বিরুদ্ধে এআই ভিডিও করে ছাড়া হচ্ছে, শক্তি থাকে তো প্রমাণ করুক।
  12. হুমায়ন কবীরের দাবি, আমি কোন বিজেপি নেতাদের সঙ্গে, আমার কোনও জায়গায় মিটিং হয়েছে বা যোগসাজশ হয়েছে.. প্রমাণ করতে পারলে মেনে নেব, না প্রমাণ করতে পারলে,  কুণাল ঘোষ, মমতা, ববি হাকিম, অভিষেক, চার জনের বিরুদ্ধেই মামলা করব। তাঁদের উপযুক্ত সাজা দেব।
  13. বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনে এই মামলায় সাজাপ্রাপ্ত ও সন্দেহভাজনদের নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। প্রয়োজনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে।
  14. নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের এক কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ।
  15. হরমুজ় প্রণালী পার করে এলপিজি নিয়ে মুম্বইয়ে পৌঁছল ভারতীয় পণ্যবাহী ভেসেল ‘গ্রিন আশা’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*