রোজদিন ডেস্ক : এই রাজ্যের মানুষরা আলু পোস্ত খেতে ভালবাসেন। কিন্তু টিএমসি-র জন্য আলু চাষিরা ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মন্তব্য করেন।
বীরভূমের সিউড়িতে আজ তাঁর তৃতীয় তথা শেষ সভায় আলু পোস্ত-র প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী।

হলদিয়ার প্রথম সভায় রাজ্যের মানুষের মৎস্য প্রেমের প্রসঙ্গ তুলেও টিএমসি-কে তুলোধুনো করেছিলেন তিনি।। বলেছিলেন, মাছের চাষও এই সরকারের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিউড়ির সভায় আনলেন আলু পোস্তর কথা। আলু চাষি সহ রাজ্যের কৃষকদের টিএমসি বঞ্চনা করছে বলে অভিযোগ করেন। রাজ্য-কে তীব্র কন্ঠে বিঁধে প্রধানমন্ত্রী বলেন, এদের পিএম নামের প্রকল্পেই আপত্তি!! এই জন্য কেন্দ্রের বহু জনহিতকর প্রকল্প এখানে লাগু করতে দেওয়া হয়নি।
গরিব দের জন্য সাবেক মনরেগা প্রকল্পেও এখানে দুর্নীতি হয়েছে।
উল্লেখ্য কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যে দীর্ঘ কয়েক বছর একশো দিনের কাজ বন্ধ।
সিউড়ির জনসভায় কেন্দ্রর নয়া গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কথাও বলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে একশো পঁচিশ দিনের কাজের কথা বলা হয়েছে।

কেন্দ্রর কৃষক কল্যাণ প্রকল্পের উল্লেখ করে প্রধানমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, এখানে তা চালু না হওয়ায় সিউড়ি-সহ রাজ্যের কৃষিজীবীরা শস্য বিমা-সহ বহু টাকা থেকে বঞ্চিত হয়েছেন।
রাজ্যের শাসক দলের অত্যাচার, দুর্নীতি, কাটমানি ইত্যাদি থেকে বাঁচতে রাজ্যে সরকার বদলের ডাক দেন। এখানেও তাঁর সঙ্গে উচ্চ কন্ঠে গলা মিলিয়ে সাড়া দেন উপস্থিত জনতা।
প্রাক্তন সাংবাদিক জগন্নাথ চ্যাটার্জি সিউড়িতে এবার বিজেপির প্রার্থী।
এখানে তাঁর তৃতীয় ও শেষ সমাবেশে ও অক্লান্তভাবে টিএমসি-কে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। জোর দেন রাজ্যে বিজেপির সরকার গঠনে।
আজ রাজ্যে প্রধানমন্ত্রীর তিনটি সমাবেশই কার্যত জনজোয়ারের রূপ নেয়। যা নিয়ে খুশি প্রধানমন্ত্রী ও বিজেপি নেতারা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মানুষ যেভাবে এই সব সমাবেশে এসেছেন, এতেই বোঝা যাচ্ছে রাজ্যে সরকার পরিবর্তন হচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
আসানসোলে তাঁর রোড শো ঘিরে আমজনতার উচ্ছাস, উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। দিনের শেষে তৃপ্ত মুখে তিনি ফিরে যান।

Be the first to comment