রোজদিন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা লেখক রাহুল অরুণোদয় ব্যানার্জি র তালসারির সমুদ্রে ডুবে রহস্য মৃত্যুর তদন্তে এবার রাজ্যে আসতে পারে ওড়িশা পুলিশ। গত সপ্তাহে প্রয়াত অভিনেতার স্ত্রী নামী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় ধারাবাহিকের প্রযোজক, পরিচালক সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এই পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ওড়িশা পুলিশ। কিন্তু তাঁরা কেউ সেই ডাকে সাড়া দেননি বলে জানা গেছে।
এই প্রেক্ষিতে তদন্তের জন্য ওড়িশা পুলিশ এখানে এসে তদন্ত করতে পারে। ইতিমধ্যে এই প্রস্তুতি তাঁরা নিচ্ছেন বলে সূত্রের খবর।
উল্লেখ্য রাহুল অরুণোদয় ব্যানার্জির রহস্য মৃত্যুর পর যে
ধারাবাহিকের শুটিং-এ তিনি তালসারি গেছিলেন, তাদের কাজকর্ম নিয়ে একাধিক অভিযোগ, অসঙ্গতি সামনে এসেছে। টলিউডের শিল্পী, কলাকুশলীরা আপাতত তাঁদের সঙ্গে কোন কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। সংস্থার কর্ণধার লীনা গাঙ্গুলি রাজ্য মহিলা কমিশনের সভানেত্রীও। প্রভাবশালী বলে পরিচিত। রাহুল অরুণোদয় ব্যানার্জির অকাল প্রয়াণ টলিউডকে এতটাই নাড়িয়ে দিয়েছে, তাঁরা সম্মিলিতভাবে এই মৃত্যু রহস্যের প্রকৃত কারণ জানতে চান।

Be the first to comment